ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার শাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।  


কোন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে, কেউ হতাহত হয়েছেন কি না, তিনি জানাতে পারেননি।  সরেজমিন দেখা গেছে, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। পথচারীরা জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page